সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত ২
সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল দুই জনের । ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারি-তারকেশ্বর রোডে জামালপুর থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় মানুষজন দুর্ঘটনাগ্রস্থ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলেন সুরোজ রায় (৪৬) ও মেহেবুদা বিবি (৬৫)। কৃষ্ণচন্দ্রপুর সংলগ্ন হিরণ্যগ্রামে সুরোজের বাড়ি। আহত আরো দুজন। সিমেন্ট বোঝাই লরিটি মেমারি দিক থেকে জামালপুর মুখে যাচ্ছিল।
ওই সময়ে হঠাৎই একটি বাইক আরোহী কৃষ্ণচন্দ্রপুরের গ্রামের রাস্তা থেকে মূল রাস্তায় উঠে পড়ে। ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় লরিটি দুঘটনার কবলে পড়ে। সেই দুঘটনায় দুজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার জেরে মেমারি তারকেশ্বর রোডে জানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
Post a Comment